ধামরাইয়ে এনআরবি ব্যাংকের কালামপুর শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় সমাজসেবক মির্জা মো. ইয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম একেএম আবদুল্লাহ আল নোমান, কালামপুর বণিক সমিতির সভাপতি মো. আব্দুল নোমান, ব্যাংকের রিটেইল বিভাগের প্রধান ওলি আহাদ চৌধুরী ও কোম্পানি সচিব মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি