দক্ষ, যুগোপযোগী ও মানসম্পন্ন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদানের
লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) খাদ্য প্রকৌশল ও পুষ্টিবিজ্ঞান
বিভাগ এবং ‘ইউএসএআইডি বাংলাদেশ ফিড দ্য ফিউচার ট্রেড অ্যাক্টিভিটি’ এর যৌথ উদ্যোগে
কারিকুলামের (আউটকাম বেজড) ওপর রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুলাই) এসইউবির স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী স্নাতক ও
স্নাতকোত্তর (খাদ্য প্রকৌশল ও পুষ্টি বিজ্ঞান) কারিকুলামের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ শফিউর
রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য
(মনোনীত) অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
ব্রিগেডিয়ার জেনারেল জামাল হোসেন।
উক্ত কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইন্ডাস্ট্রি
এক্সপার্ট অংশগ্রহণ করেন। কর্মশালায় খাদ্য প্রকৌশল ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতক
ও স্নাতকোত্তর পর্যায়ের ওবিই (OBE) কারিকুলাম রিভিউ করা হয়। এছাড়া
‘The
Export Requirements for Food and Agro Products’ শীর্ষক প্রফেশনাল কোর্সের রিভিউ
সম্পন্ন করা হয়।
খাদ্য প্রকৌশল ও পুষ্টিবিজ্ঞানে আধুনিক প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেয়ার
মতো দক্ষতা অর্জনের জন্য বর্তমান কারিকুলামের সঙ্গে নতুন যে বিষয় সংযোজন বা বিয়োজন
করা দরকার সে বিষয়ে সবাই দিকনির্দেশনা প্রদান করেন।
এ কর্মশালার মাধ্যমে খাদ্য প্রকৌশল ও পুষ্টিবিজ্ঞান বিভাগের কারিকুলাম
আরো বেশি মানসম্পন্ন ও চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ গ্রাজুয়েট তৈরিতে বিশেষ
ভূমিকা পালন করবে বলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া এক্সপার্টরা মত দেন।
সময়োপযোগী কারিকুলাম রিভিউ কর্মশালা আয়োজনের পদক্ষেপ গ্রহণের জন্য
বিভাগীয় প্রধানকে কর্মশালায় উপস্থিত সবাই সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মশালা
সব অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করা উচিত বলে তারা মত প্রকাশ করেন। বিজ্ঞপ্তি










