বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা (বিবি-এলটিটিএফ) প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফএসএসএসপিডি) লিজা ফাহমিদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এফএসএসএসপিডি ও সীমান্ত ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি