এনসিসি ব্যাংক পিএলসি দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীকের হাতে অনুদানের চেক তুলে দেন এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল আলম ও জনসংযোগ বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন। এছাড়া এনসিসি ব্যাংক পিএলসির কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের টাকা সরাসরি বন্যাদুর্গতদের সহায়তায় ব্যয় করা হবে। -বিজ্ঞপ্তি