মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) মালিকানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) লিমিটেড এবং চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন বাংলাদেশ (সিআইসিবিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে ভূমি ইজারাসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে এমআইইজেডের পরিচালক তানভীর মোস্তফা এবং সিআইসিবিডির এমডি লি ইয়ংজিয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমজিআইয়ের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ডিরেক্টর অব পাবলিসিটি অফিস জ্যাং জিয়াওলিয়াং। —বিজ্ঞপ্তি
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ও সিআইসিবিডির মধ্যে চুক্তি স্বাক্ষর
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) মালিকানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) লিমিটেড এবং চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন বাংলাদেশ (সিআইসিবিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে ভূমি ইজারাসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










