মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ঢাকায় ব্যাংকের ডিএমডি ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং মেডিটারেনিয়ান শিপিংয়ের কান্ট্রি হেড হারুন উর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় মেডিটারেনিয়ান শিপিংয়ের সিএফও এটিএম আনিসুল মিল্লাত, এজিএম আনিসুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং আব্দুল্লাহ মুহাম্মদ আরিফ এবং ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ইউনিট হেড অব লোকাল অ্যান্ড গ্লোবাল করপোরেট মুসাব্বির আহমেদ ও করপোরেট ব্যাংকিং ম্যানেজার আহসান হাবিব উপস্থিত ছিলেন।