জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রা শুরু করেছে ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম আপন এন্টারপ্রাইজ। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ শোরুমের উদ্বোধন করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম। এ সময় অন্যদের মধ্যে আক্কেলপুর পৌরসভার প্যানেল মেয়র সাদেকুর রহমান, আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন, এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুজ্জামান রানা, ডিএসএম মিজানুর রহমান, আরএসএম মেহেদি হাসান, আপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছানোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি