রাজধানীর উত্তরা মডেল টাউনে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের ২১তম প্রায়োরিটি সেন্টার চালু করেছে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সেন্টারটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, ঢাকা ব্রাঞ্চ এরিয়া হেড ফারজানা আলী, হেড অব কার্ডস তাসনীম হোসেন, হেড অব ব্র্যান্ড রিয়াদ ফেরদৌস, উত্তরা সোনারগাঁ জনপথ রোড ব্রাঞ্চ ম্যানেজার ফাহমিদা জেভিনসহ স্থানীয় প্রায়োরিটি গ্রাহকরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি