আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে একটি ইকুইটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি আকিজ তাকাফুল লাইফের সিইও মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের এমডি রেজা উদ্দিন আহমাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসির ডিএমডি ও সিআরও আসিফ সাদ বিন শামস, সিএফও মাসুদ কে মজুমদার, ট্রেজারি হেড নুরুল করিম পাটওয়ারী, আকিজের পরিচালক মীর মাহফুজুর রহমান, মুহাম্মদ ফুয়াদ হুসেইন, ডিএমডি ও চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।