ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা গতকাল রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন। সভায় অংশ নেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, মো. আবদুল জলিল, অধ্যাপক ড. এম মাসুদ রহমান ও মো. আবদুস সালাম এফসিএ এফসিএস। এছাড়া ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি