বীমা খাতে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক শারমিন নাসির ৮ লাখ ৯৭ হাজার ৬০৪টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ শেয়ার তিনি তার স্বামী নাসির উদ্দীন আহমেদকে (কোম্পানির পরিচালক) উপহার হিসেবে দেবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে ১৪ সেপ্টেম্বর থেকে ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন তিনি। ডিএসই সূত্রে আজ (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।
কর্ণফুলী ইন্স্যুরেন্স ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৯ কোটি ৯২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৩। এর ৩২ দশমিক ৭৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৮৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬০ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে।










