শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাস। ছাত্র-জনতার আন্দোলনের জেরে প্রায় দেড় মাসের বিরতি দিয়ে আবারো শ্রেণীকক্ষে ফিরেছেন তারা। অনেকদিন পর সশরীরে ক্লাসে উপস্থিত থাকতে পেরে শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ করা গেছে। গতকাল সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা তাদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে স্বাগত জানান। শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয় ক্যাম্পাস।
শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত এনএসইউ ক্যাম্পাস
শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাস। ছাত্র-জনতার আন্দোলনের জেরে প্রায় দেড় মাসের বিরতি দিয়ে আবারো শ্রেণীকক্ষে ফিরেছেন তারা।










