সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের বিভাগীয় প্রধান এবং ঢাকার শাখাপ্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ। ব্যাংকের এমডি জাফর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আনিসুল হক, ইসি কমিটির চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, এফসিএ।
এসআইবিএলের পরিচালনা পর্ষদের সঙ্গে নির্বাহীদের মতবিনিময় সভা
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের বিভাগীয় প্রধান এবং ঢাকার শাখাপ্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।










