সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে রূপালী ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. মুর্শীদুল হক খান, যুগ্ম সচিব একেএম আতিকুল হক, সিনিয়র সহকারী সচিব মো. শরীফ উদ্দিন, ব্যাংকের ডিএমডি মোহাম্মদ কাউসার মোস্তাফিজ ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুজ্জামান।—বিজ্ঞপ্তি
রূপালী ব্যাংক ও পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই
সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে রূপালী ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।










