সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৪’ সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরী, বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। এছাড়া ব্যাংকের সব শাখার প্রধান, উপশাখার প্রধান বা ইনচার্জ, ম্যানেজার অপারেশন এবং ২টি অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

উক্ত সম্মেলনে ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। এতে ২০২৪ সালের প্রথম অর্ধবার্ষিকীতে ব্যাংকের পরিচালনা মুনাফা, ডিপোজিটের লক্ষ্যমাত্রা অর্জন করায় সন্তোষ প্রকাশ এবং আগামীতে এটি অব্যাহত রাখার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার সব বিধিবিধান যথাযথভাবে পরিপালনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা, প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ও ব্যক্তিদের সহজ শর্তে এসএমই, রিটেইল ঋণ বিতরণ, কনভেনশনাল ও ইসলামিক ব্যাংকিং গ্রাহকদের সময়োপযোগী সেবা নিশ্চিতকরণ এবং করপোরেট সেক্টরে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।