প্রাইম ব্যাংক পিএলসি ও অনলাইন স্টোর রবিশপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও রবিশপের ভ্যালু এডেড সার্ভিস, ভাস অ্যান্ড নিউ বিজনেস, মার্কেট অপারেশন বিভাগের জিএম শফিক শামসুর রাজ্জাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি বিজনেস জোয়ার্দার তানভীর ফয়সাল, রবিশপের ডিজিটাল কমার্স ভাস অ্যান্ড নিউ বিজনেসের মার্কেট অপারেশন বিভাগের ম্যানেজার মোহাম্মদ সাইদুল ইসলাম ও পার্টনারশিপ অ্যান্ড সোর্সিংয়ের ডিজিটাল কমার্স ভাস অ্যান্ড নিউ বিজনেসের মার্কেট অপারেশন বিভাগের ম্যানেজার মুহাম্মদ মেহেদী বিন ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি