ব্র্যাক ব্যাংক, প্রভাতী৩-এলজিইডি ও বিকাশ লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এলজিইডি কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ এবং প্রভাতী৩-এলজিইডির প্রকল্প পরিচালক মো. আনিসুল ওয়াহাব খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলজিইডি থেকে আরো উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ট্রানজেকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মেজর মোহাম্মদ আরিফ চৌধুরী (অব.)।
ব্র্যাক ব্যাংক, প্রভাতী৩-এলজিইডি ও বিকাশের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি
ব্র্যাক ব্যাংক, প্রভাতী৩-এলজিইডি ও বিকাশ লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










