কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) ও ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশনের (টিসিএফ) যৌথ উদ্যোগে সম্প্রতি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যাদুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, নগদ অর্থসহায়তা ও প্রান্তিক খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কেএফএইচের চেয়ারম্যান শামসুল ইসলাম কিরন, টিসিএফের প্রতিষ্ঠাতা ও কেএফএইচের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  মনিরুল ইসলাম মিলন, ইউএনও স ম আজহারুল ইসলাম, সাবেক সচিব ও কেএফএইচের উপদেষ্টা মো. আনোয়ারুল ইসলাম সিকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক উপস্থিত ছিলেন।