দেশের একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসেবে সম্মানজনক ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি পেয়েছে মেটলাইফ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির বর্তমান কর্মীদের কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আন্তর্জাতিক এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

চমৎকার কর্মপরিবেশ ও সংস্কৃতির পাশাপাশি কর্মীদের ক্যারিয়ারের অগ্রগতি ও তাদের দক্ষতা বিকাশে সুযোগ প্রদানের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে পরিচিত।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘সব কর্মীকে সঠিক মূল্যায়ন ও ক্ষমতায়নের মাধ্যমে একটি যত্নশীল কর্মসংস্কৃতি গড়ায় বিশ্বাস করে মেটলাইফ। যার ফলে সন্তুষ্ট কর্মী দ্বারা গ্রাহকদের জন্য উচ্চমানের সেবা নিশ্চিত করা সম্ভব হয়।’

গ্রেট প্লেস টু ওয়ার্কের গবেষণা অনুযায়ী, স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোয় একজন ভালো মানের বস খুঁজে পাওয়ার সম্ভাবনা ৪ দশমিক ৫ গুণ বেশি। এছাড়া এসব প্রতিষ্ঠানে কাজ করতে কর্মীদের আগ্রহ ৯৩ শতাংশ বেশি থাকে। —বিজ্ঞপ্তি