উৎসবমুখর পরিবেশে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে অটাম-২০২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা। গতকাল নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, তার প্রতিষ্ঠান গুণগত শিক্ষা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। এ সময় বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ডিনসহ পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন ও রেজিস্ট্রার আনজুমান বানু লিমা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে সিআইইউতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে অটাম-২০২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা।










