স্যামসাং ডিভাইস কেনায় গ্রাহকদের জন্য সহজ ও ডিজিটাল ফাইন্যান্সিং সুবিধা দিতে প্রাইম ব্যাংক পিএলসি ও এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং ডিভিশনের পক্ষ থেকে গ্রাহকদের স্যামসাং ডিভাইস কেনার জন্য সহজ, দ্রুত ও ঝামেলাবিহীন অর্থায়ন সেবা দেয়া হবে। এ সেবা সম্পূর্ণভাবে একটি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে, যা গ্রাহকদের জন্য সময় সাশ্রয়ী ও আরো মসৃণ ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী, এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাইফউদ্দিন টিপু ও এমএক্স বীজ গ্রুপের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং ও মার্কেটিং সাইদ মো. বদরুল আরিফীন এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। —বিজ্ঞপ্তি










