বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোর (বিএসিএসএএফ) একটি প্লাটফর্মের ২০২৪-২৬ মেয়াদের সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএসিএসএএফের ১৪ সদস্যবিশিষ্ট এ প্লাটফর্মের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে শিক্ষাবিদ ও আইনজ্ঞ অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। —বিজ্ঞপ্তি










