বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা রাইয়ান কবির কোম্পানিটির ঘোষিত ১৫ লাখ শেয়ারের মধ্যে ১৪ লাখ ৯৯ হাজার ৯৯০টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ২৮ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেলেন তিনি।
ডিএসই সূত্রে রোববার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।
বে লিজিংয়ের মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৪৪৩। এর ১৯ দশমিক ৬৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৬৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৪ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে।










