বাগেরহাটে মধুমতি ব্যাংক পিএলসির ৫১তম শাখা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। এ সময় মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান, বাগেরহাট শাখার ব্যবস্থাপক মো. রজিবুল ইসলামসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মধুমতি ব্যাংকের বাগেরহাট শাখা উদ্বোধন
বাগেরহাটে মধুমতি ব্যাংক পিএলসির ৫১তম শাখা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর।










