বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ রেসিডেন্ট মিশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টারের (সিডিআরসি) সহযোগিতায় তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এনএসইউ মুট কোর্ট রুমে গতকাল এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনএসইউ উপাচার্য বাংলাদেশে সুশাসন ও জনসেবা প্রদানে সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ার ড. রিজওয়ান খায়ের।

এসআইপিজির পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম হক তার বক্তব্যে সরকারি খাতে কমপ্লায়েন্সনির্ভর প্রতিবেদন থেকে প্রমাণভিত্তিক শিক্ষা ও অভিযোজনমূলক শাসন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান।

এছাড়া এডিবির বাংলাদেশ রেসিডেন্ট মিশনের লিড সোশ্যাল সেক্টর অফিসার (শিক্ষা ও স্বাস্থ্য) এসএম এবাদুর রহমান প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অংশীদারত্ব জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নীতি-প্রয়োগকারীরা ইন্টারঅ্যাক্টিভ সেশন, কেসভিত্তিক আলোচনা এবং ব্যবহারিক অনুশীলনে অংশগ্রহণ করেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ইন্ডিকেটর উন্নয়ন, রেজাল্টস ফ্রেমওয়ার্ক, প্রশাসনিক তথ্যের ব্যবহার, মনিটরিং সিস্টেম, মূল্যায়ন পদ্ধতি এবং অভিযোজনমূলক ব্যবস্থাপনা। প্রশিক্ষণে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং বাস্তব নীতিগত চ্যালেঞ্জ মোকাবেলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।