দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার ফলে অসংখ্য মানুষ তাদের সহায়-সম্পদ, ঘরবাড়ি হারিয়েছে। সেই সঙ্গে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা চরম সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ পে-অর্ডারের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে জমা দিয়েছে। —বিজ্ঞপ্তি