আকিজ বশির গ্রুপ ও এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এডিসন রয়েল ক্লাবের সদস্যরা সিলেকশনস শোরুমে আকিজ বশিরের পণ্যের ওপর আকর্ষণীয় ছাড় উপভোগ করবেন। সম্প্রতি আকিজ বশির গ্রুপের সিওও মোহাম্মদ খোরশেদ আলম এবং এডিসন গ্রুপের পরিচালক (প্রডাক্ট অ্যান্ড মার্কেটিং) আহমেদ পাশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্য প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
আকিজ বশির গ্রুপ ও এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি স্বাক্ষর
আকিজ বশির গ্রুপ ও এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।










