ডাকঘরে লাইনে দাঁড়াতে হবে না ঘণ্টার পর ঘণ্টা। হাতে থাকা মোবাইল ফোনের আর্থিক প্রতিষ্ঠান ‘নগদ’-এর মাধ্যমেই জমা দেয়া যাবে সঞ্চয়ের অর্থ। বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে গতকাল এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে নগদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপক (পূর্বাঞ্চল, ঢাকা) মো. আব্দুল হান্নান এবং অতিরিক্ত ব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অন্যদিকে নগদের পক্ষে স্বাক্ষর করেন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম। এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে ডাক জীবন বীমার আওতাধীন আজীবন বীমা, মেয়াদি বীমা, নির্দিষ্ট বীমা ও বিবাহ বীমাসহ সব ধরনের কিস্তি ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের হিসাব ও সংস্থাপন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এসএম হারুনুর রশীদ; সরবরাহ ও পরিদর্শন বিভাগের পারভীন বানু; ডাক সার্ভিস ও পরিকল্পনা বিভাগের মো. জাকির হাসান নূর। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন তদন্ত ও পরিদর্শন বিভাগের পরিচালক খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদসহ ‘নগদ’-এর কর্মকর্তারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এসএম হারুনুর রশীদ (হিসাব ও সংস্থাপন), পারভীন বানু (সরবরাহ ও পরিদর্শন), মো. জাকির হাসান নূর (ডাক সার্ভিস ও পরিকল্পনা) এবং পরিচালক খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ (তদন্ত ও পরিদর্শন এবং কর্মী ও সংস্থাপন)।