আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য বিভাগের আয়োজনে চার দিনব্যাপী ‘এআইইউবি স্থাপত্য সপ্তাহ-২০২৪’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এআইইউবির ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আইএবির প্রেসিডেন্ট স্থপতি ড. খন্দকার সাব্বির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রকৌশল অনুষদের ডিন, স্থাপত্য বিভাগের প্রধান আরেফিন ইব্রাহিম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা সাব্বির আহমেদসহ সংশ্লিষ্টরা।
এআইইউবিতে স্থাপত্য সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য বিভাগের আয়োজনে চার দিনব্যাপী ‘এআইইউবি স্থাপত্য সপ্তাহ-২০২৪’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।










