বীমা খাতে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা শেয়ারহোল্ডার সৈয়দ মোয়াজ্জেম হোসাইন মনোনয়নের মাধ্যমে কোম্পানিটির ২ লাখ ৬২ হাজার ৩৫৫টি শেয়ার গ্রহণ করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, মোয়াজ্জেম হোসাইন তার প্রয়াত স্ত্রী হালিমা হোসাইনের নামে থাকা এসব শেয়ার মনোনীত হিসেবে পাবেন।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০০ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬০৫ কোটি ১৯ লাখ টাকা।










