রোগীদের সুবিধার্থে নিজস্ব মোবাইল অ্যাপ পরিষেবা চালু করেছে ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। এ উপলক্ষে গতকাল হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির এমডি সাকিফ শামীম ও ব্রেস্ট সার্জন ডা. আলী নাফিসা। এ সময় হাসপাতালটির আইটি বিভাগের প্রধান অনুপম হালদার এ অ্যাপের উল্লেখযোগ্য ফিচারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। —বিজ্ঞপ্তি