আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৪’ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডি ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় ব্যাংকের ডিএমডি শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মোহাম্মদ নাদিম, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, মোহাম্মদ হোসেনসহ জোনাল হেড ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের ২০৯টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৪’ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।










