শাহরিন ট্রেড ইন্টারন্যাশনাল, ইনকরপোরেশন জাপান ও ইউনিক কারসের মধ্যে সম্প্রতি গুলশানের সিক্স সিজন হোটেলে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ অনুষ্ঠানে ইউনিক কারসের কর্ণধার মিরাজ মাহমুদ এবং শাহরিন ট্রেড ইন্টারন্যাশনাল ইনকরপোরেশন, জাপানের এমডি মো. মুনসুর উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় ইউসিবি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গাউসুল আজম এভিনিউ ব্রাঞ্চ, স্ট্যান্ডার্ড ব্যাংকের সোনারগাঁও জনপথ ব্রাঞ্চের কর্মকর্তা, সিডিএস সিস্টেম অ্যান্ড সলিউশনের এমডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি