ফেনীর মহীপাল ও আশপাশের বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের একদিনের বেতন, আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে এ সহায়তা প্রদান করা হয়। আইএসইউ ভিসি অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানের নির্দেশে ও ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচটিএম কাদের নেওয়াজের সহযোগিতায় ত্রাণসামগ্রী পৌঁছে দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম, ডেপুটি লাইব্রেরিয়ান আবু জাফর মো. সাইফুল্লাহ, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরীসহ শিক্ষার্থীরা।