বগুড়ার শেরপুরে প্রাইম ব্যাংকের উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে প্রায় ১ হাজার ২০০ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে বিনা খরচে ১৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন করার জন্য প্রাইম ব্যাংক আই হাসপাতালে সুযোগ করে দেয়া হয়েছে।
আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে শেরপুর পৌর শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। প্রাইম ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার টি এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এই ক্যাম্পে চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক রিজিওনাল হেড (নর্থ) আব্দুল হালিম, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, প্রাইম ব্যাংক আই হসপিটাল মেডিকেল অফিসার ডা. মাসুদ ইসলাম, ডা. সবুর হোসাইন, ডা. আতিক হোসাইন, ডা. যোবায়ের হোসাইন, অপারেশন ম্যানেজার ফায়জুল ইসলাম, নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম, কো অর্ডিনেটর মেহতাজ ইকবাল খান, ক্যাম্প অর্গানাইজার মোর্শেদ আলম, শরিফ তওফিক ইমরান, সেবিকা রুমিকা, এ্যাডমিন সহকারী সাজিদ হোসাইনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










