ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও শেয়ারট্রিপ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত চুক্তিপত্রে ট্রাস্ট ব্যাংকের হেড অব কার্ড ডিভিশন মো. মোস্তফা মোশাররফ এবং শেয়ারট্রিপের চিফ সেলস অফিসার একেএম মাহফুজুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি