সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় (৫১৭তম) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মেজর (অব.) ডা. মো. রেজাউল হক, মাকসুদা বেগম, মো. আনোয়ার হোসেন ও মো. মোরশেদ আলম খন্দকার। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান এবং কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল আহসান।
সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় (৫১৭তম) সভা অনুষ্ঠিত হয়েছে।










