বিভিন্ন সূচকে এগিয়ে থাকায় প্রাইম ব্যাংক পিএলসিকে সাসটেইনেবল ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে ‘সাসটেইনেবিলিটি রেটিং-২০২৩’ শীর্ষক তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় টানা দ্বিতীয়বারের মতো স্থান করে নিয়েছে প্রাইম ব্যাংক।
প্রাইম ব্যাংকের টানা এ অর্জনের বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক টেকসই ব্যবসায়িক অনুশীলন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং গ্রিন ব্যাংকিংয়ের মূলনীতি অনুসরণ করতে ব্যাংকটি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সাসটেইনেবল অ্যান্ড গ্রিন রিফাইন্যান্স, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) এবং কোর ব্যাংকিংয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখায় গত দুই বছর (২০২২ ও ২০২৩) বাংলাদেশ ব্যাংক সম্মানজনক সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড দিয়ে আমাদের চেষ্টাকে স্বীকৃতি দিয়েছে।’ —বিজ্ঞপ্তি










