সম্প্রতি পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়। দুজনই এ ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। মার্কেন্টাইল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা যায়, বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটসের (টোকিও) ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান। এছাড়া পটুয়াখালীর কালাইয়ার সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতাও।

অন্যদিকে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড এবং মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।