‘ব্যাক টু অরিজিন’ প্রতিপাদ্যে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের উদীয়মান কনটেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়।

মেরিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ২৪টি ক্যাটাগরিতে মনোনয়ন দেয়া হয়। এর মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী কাজ এবং ইতিবাচক সামাজিক প্রভাবের জন্য বিভিন্ন ক্ষেত্রের কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি জানানো হয়। আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্মের সৃষ্টিশীল ব্যক্তিদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের কাজকে বৃহত্তর পরিসরে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মেরিলের পক্ষ থেকে অ্যাসপায়ারিং, কমেডি, কনটেন্ট ক্রিয়েশন (এন্টারটেইনমেন্ট), ক্রিয়েটিভ কনটেন্ট প্রোডাকশন, ড্যান্স, ফ্যাশন ডিজাইনার, ইনস্পায়ারিং চিলড্রেন এবং পডকাস্ট—এ আটটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানকে ঘিরে দর্শনার্থীদের জন্য বিশেষ এক্সপেরিয়েন্স জোন তৈরি করা হয়। সেখানে ৯০-এর দশকের আবহে সাজানো দুটি ফটো বুথে স্মরণীয় মুহূর্ত ধারণের সুযোগ ছিল। পাশাপাশি মেরিল প্রডাক্ট এক্সপেরিয়েন্স জোনে অতিথিরা ব্র্যান্ডটির নতুন পণ্য সম্পর্কে জানার সুযোগ পান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিজিটাল ব্যক্তিত্ব রাফসান সাবাব ও আমিন হান্নান। এতে মেরিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।