বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণের জন্য ১ দশমিক ২ টন ধান থেকে চারা উৎপাদন করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সমন্বয়ে বিনা ধান-১৭ ও বিনা ধান-২০-এর চারা উৎপাদনের কাজ শুরু করেছেন। এখান থেকে ৩০ লাখ ধানের চারা উৎপাদন সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বন্যাদুর্গত এলাকা থেকে পানি নেমে গেলে চারাগুলো ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। —বিজ্ঞপ্তি