বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে ৪ কোটি টাকার ত্রাণ সহায়তা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। মূলত কর্মকর্তা-কর্মচারীদের দুইদিনের বেতনের সমপরিমাণ অর্থ ও ব্যাংকের সিএসআর ফান্ড থেকে এ সহায়তা প্রদান করা হয়। এ অর্থের মাধ্যমে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ সংশ্লিষ্ট জেলাগুলোয় ব্যাংকের নিজস্ব উদ্যোগে সরাসরি জরুরি সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। —বিজ্ঞপ্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
বন্যার্তদের জন্য ৪ কোটি টাকা অনুদান
বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে ৪ কোটি টাকার ত্রাণ সহায়তা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।










