দ্রুত ও নিরাপদে ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়ের কিস্তি পরিশোধে স্বাচ্ছন্দ্য এনেছে বিকাশ। বর্তমানে দেশের শীর্ষ ৩২টি এনজিওর দুই কোটিরও বেশি গ্রাহকের ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়ের কিস্তি সহজেই পরিশোধের সুযোগ তৈরি হয়েছে বিকাশের মাইক্রোফাইন্যান্স পেমেন্ট সেবার মাধ্যমে। এদিকে, প্রথমবার কিস্তি বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে একজন গ্রাহক একবারই এ অফারটি গ্রহণ করতে পারবেন।
ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, উদ্দীপন, শক্তি ফাউন্ডেশন, পদক্ষেপ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), সিদীপসহ দেশের শীর্ষ ৩২টি এনজিওর গ্রাহকরা বিকাশের মাধ্যমে কিস্তি পরিশোধের সঙ্গে সঙ্গেই পাচ্ছেন ডিজিটাল পাসবই আর রিসিট, যা তাদের লেনদেনের হালনাগাদ তথ্য দিচ্ছে।
এদিকে, বিকাশের ডিজিটাল গ্রাহকবান্ধব সলিউশন এনজিওগুলোর ক্যাশ ম্যানেজমেন্টকে সহজ করেছে। যার মাধ্যমে কিস্তি ও সঞ্চয়ের টাকা সংগ্রহ, সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা লেনদেনের প্রতিবেদন, ক্যাশ বহন করার ঝুঁকি এড়ানো, কর্মঘণ্টা সাশ্রয় ও কর্মক্ষমতা বাড়িয়ে সার্বিক ক্ষুদ্র ঋণ খাতে দক্ষতা ও গতিশীলতা এসেছে। —বিজ্ঞপ্তি










