স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশন ও ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সম্প্রতি ‘এনপিএল ম্যানেজমেন্ট অ্যান্ড লিগ্যাল মেসার্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় থেকে ৩৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মো. আব্দুল মতিন। মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ব্যাংকের রিকভারি রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিটের (আরআরএমইউ, এসএএমডি) প্রধান ও এসভিপি মো. তারিকুল ইসলাম খান। সেশন পরিচালনা করেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের এসভিপি মো. হানেফ আলী এবং ভিপি ও লিগ্যাল ডিভিশনের প্রধান ও ভিপি শেখ তারেক নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও এসভিপি শাহ্ সৈয়দ রাফিউল বারী। -বিজ্ঞপ্তি