আজ ১৫ অক্টোবর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৫০১ : ইংল্যান্ডের উত্তরাধিকারী প্রিন্স আর্থার স্পেনের রাজকন্যা ক্যাথরিন অব অ্যারাগনকে বিয়ে করেন। ।
১৮১৫ : ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট নির্বাসনের জন্য সেন্ট হেলেনা দ্বীপে পৌঁছান।
১৮৪২ : জার্মান চিন্তাবিদ কার্ল মার্কস ‘রাইনিশে সাইটুং’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।
১৮৮০ : ৬৩৩ বছর পর জার্মানির কোলন গির্জার নির্মাণ শেষ হয়।
১৯১৭ : প্রথম বিশ্বযুদ্ধের সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে নৃত্যশিল্পী মাতাহারিকে ফ্রান্সে মৃত্যুদণ্ড দেয়া হয়।
১৯৩৭ : আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাস ‘টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট’ প্রকাশিত হয়।
১৯৪০ : জার্মান বিমান বাহিনী লন্ডনের ওয়াটারলু রেলস্টেশন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত করে। একই দিনে চার্লি চ্যাপলিনের ব্যঙ্গাত্মক চলচ্চিত্র ‘দ্য গ্রেট ডিক্টেটর’ মুক্তি পায়।
১৯৪১ : হিদেকি তোজো জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
১৯৪৬ : নাৎসি নেতা হার্মান গোয়েরিং ফাঁসিতে ঝোলানোর আগের দিন কারাগারে বিষপানে আত্মহত্যা করেন।
১৯৫৮ : তিউনিসিয়া মিশরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
১৯৫৯ : ওয়াশিংটন ডিসিতে অ্যান্টার্কটিক চুক্তি বিষয়ক চূড়ান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ছয় সপ্তাহের আলোচনার পর ১২টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করে। এ চুক্তির মাধ্যমে মহাদেশটিকে মুক্ত বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষণ করা হয়।
১৯৯০ : সোভিয়েত নেতা মিখাইল গরবাচেভ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
জন্ম
১৫৪২ : মুঘল সম্রাট আকবর।
১৮৪৪ : ফ্রিডরিখ নীৎশে, জার্মান দার্শনিক।
১৯২৬ : মিশেল ফুকো, ফরাসি চিন্তাবিদ ও ইতিহাসবিদ।
১৯৩১ : এ. পি. জে. আবদুল কালাম, ভারতের রাষ্ট্রপতি।
১৯৪২ : পেনি মার্শাল, মার্কিন অভিনেত্রী ও পরিচালক।
মৃত্যু
১৯১৭ : মাতাহারি, ডাচ নৃত্যশিল্পী ও গুপ্তচর।
১৯৪৬ : হারমান গোরিং, জার্মান সামরিক নেতা।
১৯৬৪ : কোল পোর্টার, মার্কিন সুরকার।










