আজ ৩ নভেম্বর। ১৯৫৭ সালের এই দিনে লাইকা নামের একটি কুকুরকে নিয়ে স্পুটনিক-২ নামের নভোযান উৎক্ষেপণ করে সোভিয়েত মহাকাশ কর্মসূচি। লাইকা ছিল পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা প্রথম জীবন্ত প্রাণী। এছাড়াও ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এ দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১২৯৫: আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন ইলখান সাম্রাজ্যের শাসক মাহমুদ গাজান।

১৭৯৩: ফরাসি সমাজ সংস্কারক ও নারীবাদী অলিম্প দ্য গুজ রাজনৈতিক মতের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

১৯০৩: কলম্বিয়া থেকে পানামা স্বাধীনতা ঘোষণা।

১৯১২: প্রথম বলকান যুদ্ধে বুলগেরীয় বাহিনী এড্রিয়ানোপল শহর অবরোধ শুরু করে।

১৯৫৬: ক্লাসিক চলচ্চিত্র ‘দ্য উইজার্ড অব ওজ’-এর টিভি প্রদর্শনী হয়।

১৯৭৮: পূর্ণ স্বাধীনতা অর্জন করে ডোমিনিকা।

১৯৯২: প্রথম আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন ক্যারল মোসলি ব্রাউন।

১৯৯৮: চীনের মহাপ্রাচীরের নতুন অংশের সন্ধান।
২০১৪: ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন।
২০১৬: ১০৮ বছর পর শিকাগো কাপস প্রথমবারের মতো ওয়ার্ল্ড সিরিজ জিতে নেয়।

জন্ম:

১৭৯৩: স্টিফেন অস্টিন, মার্কিন সমাজসংস্কারক।

১৯৩৩: অমর্ত্য সেন, ভারতীয় অর্থনীতিবিদ।

১৯৪৯: আনা উইন্টুর, ভোগ ম্যাগাজিনের সম্পাদক।
১৯০৩: ওয়াকার ইভানস, মার্কিন ফটোগ্রাফার।

মৃত্যু

১৯৯০: মেরি মার্টিন, মার্কিন চলচ্চিত্র শিল্পী।

১৯৯৮: বব কেন, মার্কিন চলচ্চিত্র শিল্পী।
২০২৪: কুইন্সি জোনস, মার্কিন সংগীত প্রযোজক ও সুরকার।