আজ ৪ নভেম্বর। ১৯৯৫ সালের আজকের দিনে ইহুদি চরমপন্থীর হাতে নিহত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন। ১৯৯৪ সালে শিমন পেরেস ও ইয়াসির আরাফাতের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এ দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৭৯১: ব্রিটেনের কাছে মার্কিন জেনারেল আর্থার সেন্ট ক্লেয়ারের পরাজয়।

১৯২২: মিশরের ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কার।

১৯২৪: যুক্তরাষ্ট্রের প্রথম নারী গভর্নর হন নেলি টেলো রস।

১৯৪৬: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো গঠিত হয়।

১৯৭৯: তেহরানে মার্কিন দূতাবাস দখলের মাধ্যমে শুরু হয় ইরান জিম্মি সংকট।

১৯৮০: যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোনাল্ড রিগ্যান।

২০০১: জে. কে. রাউলিংয়ের হ্যারি পটার অবলম্বনে প্রথম চলচ্চিত্র মুক্তি পায়।

২০০৮: বারাক ওবামা প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জন্ম

১৯০৮: জোসেফ রটব্লাট, পারমাণবিক অস্ত্রবিরোধী আন্দোলনের নেতা।

১৯৪৬: লরা ওয়েলচ বুশ, যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি।

১৯৫৭: টনি অ্যাবট, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬৯: ম্যাথিউ ম্যাকনাহে, মার্কিন অভিনেতা।

১৯৭০: শন কম্বস, আমেরিকান র‍্যাপার।

মৃত্যু:

১৯৪০: মানুয়েল আজানিয়া, স্পেনের প্রেসিডেন্ট

১৮৯৫: ইউজিন ফিল্ড, আমেরিকান কবি।

১৯২১: হারা তাকাশি, জাপানের প্রধানমন্ত্রী।

১৯৪৪: স্যার জন গ্রিয়ার ডিল, ব্রিটিশ ফিল্ড মার্শাল।