আজ ৭ অক্টোবর। ইতিহাসের পাতায় এদিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এদিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৫৭১ : লেপান্তোর যুদ্ধে দক্ষিণ ইউরোপের যৌথ নৌবহর অটোমান সাম্রাজ্যের নৌবহরকে পরাজিত করে।
১৭৩৭ : কলকাতায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় তিন লাখ মানুষের মৃত্যু হয়।
১৮০৬ : লন্ডনে রালফ ওয়েডউড কার্বন পেপারের পেটেন্ট নেন।
১৯১৯ : লন্ডন ও আমস্টারডামের মধ্যে প্রথম আকাশপথে যাত্রীবাহী উড়ান চালু হয়। একই দিনে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রাচীনতম বিমানসংস্থা কেএলএম।

১৯৪৪: ওয়াশিংটন ডিসিতে ডামবার্টন ওকস সম্মেলন শেষ হয়। সপ্তাহব্যাপী এ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য একটি বিশ্ব সংস্থার জন্য প্রস্তাবনা তৈরি করে, যা পরে জাতিসংঘের ভিত্তি স্থাপন করে।
১৯৪৯ : সোভিয়েত দখল অঞ্চল থেকে গঠিত হয় পূর্ব জার্মানি।
১৯৫৯ : সোভিয়েত মহাকাশযান ‘লুনা-৩’ এর তোলা ছবিতে প্রথমবার দেখা যায় চাঁদের অদেখা অংশ।
১৯৭৬ : জন লেনন যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ পান।
১৯৮১ : আনোয়ার সাদাত নিহত হওয়ার পর হোসনি মোবারক মিসরের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন।
১৯৯৬ : যুক্তরাষ্ট্রে রুপার্ট মারডক সংবাদমাধ্যম ফক্স নিউজ চালু করেন।

জন্ম

১৯০০ : হাইনরিখ হিমলার, জার্মান নাৎসি নেতা।
১৯৩১ : ডেসমন্ড টুটু, দক্ষিণ আফ্রিকার ধর্মীয় নেতা ও শান্তিকর্মী।
১৯৫২ : ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট।
১৯৫৫ : ইয়ো-ইয়ো মা, মার্কিন চেলোবাদক।
১৯৫৯ : সাইমন কাউয়েল, ব্রিটিশ টেলিভিশন প্রযোজক।

মৃত্যু

১৯৬৬ : গায়ক জনি কিড।