আজ ২২ এপ্রিল, ২০২৫। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১২তম দিন। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশেষ কয়েক ব্যক্তির জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরো কিছু ঘটনা:
উল্লেখযোগ্য ঘটনাবলি:
- ১৫০০ : পেড্রো আলভারেস ক্যাব্রাল প্রথম ইউরোপীয় হিসেবে ব্রাজিল আবিষ্কার করেন।
- ১৫২১ : ফরাসি রাজা প্রথম ফ্রান্সিস স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
- ১৯৩০ : ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের বেঙ্গল প্রদেশের চট্টগ্রাম শহরের কাছে জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যরা স্বাধীনতাপন্থী বিপ্লবীদের সঙ্গে যুদ্ধ করে।
- ১৯৩৪ : মেলভিন পুরভিসের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্ত বিভাগ (পরে এফবিআই) উইসকনসিনের মেনিটোভিশ ওয়াটার্সের লিটল বোহেমিয়া লজে জন ডিলিঞ্জার গ্যাংকে গ্রেফতারের একটি অভিযান ব্যর্থ করে।
- ১৯৪৫ : সাচসেনহাউসেন কনসেন্ট্রেশন ক্যাম্প মুক্ত করা হয়। একই দিনে, বার্লিনে পাল্টা আক্রমণের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় হিটলার ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় স্বীকার করে নেন। পরাজয়ের জন্য তিনি জার্মান সেনাবাহিনীকে অভিযুক্ত করেন।
- ১৯৬৯ : সর্বপ্রথম মানবদেহে চোখ প্রতিস্থাপন করা হয়।
- ১৯৯০ : হিজবুল্লাহ ৩৯ মাস পর লেবানন থেকে মার্কিন জিম্মি রবার্ট পোলহিলকে মুক্তি দেয়।
- ২০১৮ : লিভারপুলের উইঙ্গার মোহামেদ সালাহ পিএফএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।
জন্ম:
- ১৮৭০ : ভ্লাদিমির লেনিন, সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী।
- ১৯০৪ : জে. রবার্ট ওপেনহাইমার, আমেরিকান পদার্থবিজ্ঞানী।
- ১৯৩৭ : জ্যাক নিকোলসন, আমেরিকান অভিনেতা।
- ১৯৮২ : রিকার্ডো কাকা, ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়।
মৃত্যু:
- ১৯০৮ : হেনরি ক্যাম্পবেল-ব্যানারম্যান, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ।
- ১৯৯৪ : রিচার্ড নিক্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি।
- ২০১৩ : রিচি হ্যাভেন্স, উডস্টক উৎসবের উদ্বোধনকারী গায়ক।










