আজ ১৮ অক্টোবর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১০০৯ : ফাতেমি খলিফা আল-হাকিম জেরুজালেমে চার্চ অব দ্য হোলি সেপলকে ধ্বংস করেন।
১৩৫৬ : শক্তিশালী ভূমিকম্পে সুইজারল্যান্ডের বাসেল নগর ধ্বংস হয়।
১৭৪৮ : ‘এক্স-লা-শ্যাপেল’ চুক্তির মাধ্যমে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের অবসান ঘটে।
১৮৬৭ : রাশিয়ার কাছ থেকে আলাস্কা কেনার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সেওয়ার্ডের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি অনুমোদিত হয়। পরে একই দিনে আলাস্কার রাজধানী সিটকায় যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়।
১৮৭৮ : টমাস এডিসন গৃহস্থালির জন্য বিদ্যুৎ সরবরাহ শুরু করেন।
১৯০৮ : বেলজিয়াম ‘কঙ্গো ফ্রি স্টেট’ দখল করে নেয়।
১৯১২ : ইতালি-তুরস্ক যুদ্ধের অবসান ঘটিয়ে স্বাক্ষরিত হয় ‘লসান চুক্তি’; একই দিনে প্রথম বলকান যুদ্ধ শুরু হয়।
১৯২২ : ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৪ : বিশ্বের প্রথম ট্রানজিস্টর রেডিও উন্মোচনের ঘোষণা দেয় টেক্সাস ইনস্ট্রুমেন্টস।
১৯৫৭ : পল ম্যাককার্টনি প্রথমবার ‘দ্য কোয়ারিমেন’ ব্যান্ডের সঙ্গে লিভারপুলে মঞ্চে ওঠেন।
১৯৬৮ : যুক্তরাষ্ট্রের বব বিমন মেক্সিকো অলিম্পিকে অসাধারণ লম্বা জাম্পে বিশ্বরেকর্ড স্থাপন করেন।
১৯৮৯ : পূর্ব জার্মানির কমিউনিস্ট নেতা এরিখ হোনেকার স্বাস্থ্যগত কারণে পদত্যাগে বাধ্য হন।
জন্ম
১৯২৬ : চাক বেরি, আমেরিকান সঙ্গীতশিল্পী।
১৯২৭ : জর্জ সি. স্কট, আমেরিকান অভিনেতা।
মৃত্যু
১৮৭১ : চার্লস ব্যাবেজ, গণিতবিদ ও ক্যালকুলেটর উদ্ভাবক।
১৯৩১ : টমাস আলভা এডিসন, মার্কিন আবিস্কারক।










